সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘কি হবে’ – এইচ মোরশেদ (রতন)

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

“কি হবে ছবি তুলে?
কার কি হবে – ভেঙ্গে গেলে??
সরকারি প্রকল্প এলে
বড় বাবুরা গিলে ফেলে।

অযথা চাইনা এ নদী শাসন
নদী ভাঙ্গুক এটাই চাই,
নির্বাচনী এলাকা বিলীন হোক
সেটাই মোরা দেখতে চাই।

চৌহালীর মানুষের জীবন নিয়ে
ভাবছেন কেন ও সাংবাদিক ভাই !
গতর খাটিয়ে কামাই করতে পারি
কেউকেই তোষামোদ করার দরকার নাই।

হতভাগ্য এলাকার মানুষ মোরা
চাপাবাজ আর ধাপ্পাবাজ প্রতিনিধি,
সোনার মানুষ, গরীবের বন্ধুর ছড়াছড়ি
নির্বাচনী প্রচারণা শুরু হয় যদি।

নানান সাইজের বস্তা ফেলে
করতে চাইছেন নদী শাসন?
সঠিক পরিকল্পনার বালাই নাই
করছেন কেন হা-হুতাশ, ক্রন্ধন !

প্রতি বছর সর্বনাশা নদী ভাঙ্গনে
এলাকা ছেড়েছে কত জন,
মিথ্যা আশ্বাস আর ছলচাতুরীতে
পাইনা খুঁজে চৌহালীর আপনজন।

বিশ্বাস করি না আর নদী শাসনের
দিনে দিনে এলাকা হবে মানবহীন,
সাহারা মরুভূমির মত পড়ে রবে
দাবি দাওয়া হলো অর্থহীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর