শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গৌরনদীতে সাংবাদিককে হত্যা চেষ্টায় মামলা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে সাংবাদিক ফারুক বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো- বহিস্কৃত ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদার, শামীম দেওয়ান, সালাম খান, সজিব তালুকদার, সাইমন তালুকদার, হেলাল তালুকদার, রাব্বি, অন্তর কাজী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
সোমবার বিকেলে মামলার বাদী আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসান অভিযোগ করে জানান, বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে প্রকাশিত সংবাদে গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদারের নাম পত্রিকায় না দেওয়ার অজুহাতে দুই দফায় তাকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। হামলায় তার পা ভেঙ্গে গেছে। তিনি আরও জানান, হামলার পর জানতে পেরেছি হামলাকারী রাশেদকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর