সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

কাজিপুরে ওসির স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগে গ্ৰেফতার ১

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ পূর্বাহ্ন

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর এবং সিল নকল করে প্রত্যয়ন পত্র তৈরি করার অভিযোগে আবু হানিফ (২৪) নামের এক যুবককে গ্ৰেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবেড় গ্ৰামের হারুনর রশীদের ছেলে।
তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর জন্য থানা পুলিশের প্রত্যয়নের প্রয়োজন হয়। যথারীতি নিয়ম অনুযায়ী আবু হানিফ আবেদন করলেও পুলিশি  প্রত্যয়ন দেয়া সম্ভব ছিল না বিধায় আসামি জালিয়াতির আশ্রয় গ্ৰহণ করে ব্যাংকিং অনুমোদন নেয় এবং নাটুয়ারপাড়া এলাকায় কার্যক্রম শুরু করলে রোববার ১৮ ডিসেম্বর তাকে গ্ৰেফতার করা হয়।
এবিষয়ে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, নাটুয়ারপাড়ায় ডাচ বাংলা ব্যাংক এর আগেও গ্ৰাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়েছে, যেহেতু প্রত্যয়নপত্র দেয়া হয়নি, প্রত্যয়ন ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু করায় জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্ৰেফতার করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতি মামলা পেনাল কোড ১৮৬০ ধারা ৪২০/৪৬৮/৪৭১/৪৭২/৪৭৬/৩৪ মোতাবেক মামলা দায়ের শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর