শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তৃনমুল পর্যায়ে আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদ করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
রবিবার ১৮ ডিসেম্বের রাতে উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রতœপুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন তারা।
অনুমোদিত কমিটিতে রাজিহার ইউনিয়নে হরে কৃষ্ণ হালদার সভাপতি ও মুরাদ শিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাকাল ইউনিয়নে রমেশ চন্দ্র অধিকারী সভাপতি ও মো. সহিদুল ইসলাম পাইক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বাগধা ইউনিয়নে মো. ইউনুস আলী মিয়া সভাপতি ও মো. বজলুর রহমান হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গৈলা ইউনিয়নে মো. হালিমুুজ্জামান হালিম সভাপতি ও তরিকুল ইসলাম চাঁন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রত্নপুর ইউনিয়নে অমিও লাল চৌধুরী সভাপতি ও সৈয়দ আশ্রাফ আলী সাধারণ সম্পাদ নির্বাচিত হয়েছেন।
এর আগে পৃথকভাবে পাঁচটি ইউনিয়নে ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে পাঁচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন নির্বাচিত হয়েছিলেন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সত্যতা স্বীকার করে বলেন, তৃণমুল পর্যায়ে দলকে আরও সু-সংগঠিত ও শক্তিশালী করতে দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর