শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বিদায় বেলায়ও সৃষ্টিকর্তাকে স্মরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ফুটবল বিশ্বকে অবাক করেছে মরক্কো। আধুনিক ফুটবলের যুগে প্রথম আফ্রিকার দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে তারা। যে সময়ে ছোট-বড় দলের পার্থক্য প্রকট।

বিশ্বকাপে তাদের এই অর্জনকে ‘বড় অঘটন’ হিসেবে দেখছেন অনেকে। একটা একটা করে ওই অঘটন ঘটিয়ে উদযাপন করেছেন মরক্কোর ফুটবলাররা। মাঠে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গ্রুপ পর্বে তারা কানাডার বিপক্ষে জয় তুলে দিয়ে সেজদা করেছে। সৃষ্টিকর্তাকে স্মরণ করেছে ইসলাম ধর্মের অনুসারী দেশটি। বেলজিয়ামের বিপক্ষে জয় তুলে নিয়ে সেজদা করেছেন। শেষ ষোলোয় তারা স্পেনকে হারিয়ে, কোয়ার্টার ফাইনালে হারিয়েছে পর্তুগালকে।

ওই দুই ম্যাচেও তাদের সেজদা এবং মায়ের সঙ্গে হাকিমি, বাউফালের উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। মরক্কো বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রতিবেশী ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হেরেছে। ওই হারের পরও সেজদা করেছেন দেশটির ফুটবলাররা। সৃষ্টিকর্তা যেটুকু সাফল্য দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর