সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫

বঙ্গমাতা না থাকলে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না – ডেপুটি স্পিকার

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবসময় অনুপ্রেরণা দিতেন।  দুঃসময়ে পাশে থেকে সাহস দিতেন। তার অনুপ্রেরণা ও সহযোগিতা না থাকলে বঙ্গবন্ধু তার সকল কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারতেন না। তাই বঙ্গমাতা যদি না থাকতেন তাহলে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না বলে জানিয়েছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু যেহেতু জীবনের বেশিরভাগ সময়ই জেল ও দেশের মানুষের কল্যাণের জন্য কাটিয়েছেন, তাই এই সময়ে তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাসহ সকল সন্তানকে বঙ্গমাতা আগলে রেখেছেন, মানুষের মত মানুষ হিসেবে তৈরি করেছেন। তাই বঙ্গমাতা না থাকলে আমরা যেমন বঙ্গবন্ধুকে পেতাম না, তেমনই তিনি না থাকলে আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও পেতাম না।

তিনি নারী মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, নারী মুক্তিযোদ্ধারা দেশের জন্য অপরিসীম দেশপ্রেম দেখিয়েছেন। নিজের জীবন বাজি রেখেছেন, দেশের জন্য নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তাই তাদের এই ঋণ যেমন শোধ করা সম্ভব না, তেমনি তাদের দেশপ্রেমও অসীম।

পরিবার থেকেই বঙ্গবন্ধু মানুষকে ভালবাসার শিক্ষা লাভ করেছিলেন উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে ভালবাসেন তার শিক্ষাও কিন্তু তিনি পরিবার থেকেই লাভ করেছিলেন।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বঙ্গমাতার জীবনের ওপরে আলোচনা করেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চার নেতা এবং করোনায় মৃত্যুবরণ করা শহীদ এম মুনসুর আলীর পুত্র সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া। শুভ উদ্ভোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম।

অনুষ্ঠানে ১৫ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনটির জেলা শাখা ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর