শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সেমিতে কোন দল কখন কোথায় কার মুখোমুখি হচ্ছে?

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

হারাধনের ৩২ ছেলে, রইল বাকি ৪! বিশ্বকাপের ৬০ ম্যাচ শেষে বিদায় নিয়েছে ২৮ দল, এখন বিশ্বকাপ জয়ের স্বপ্নটা শুধু ৪ দলের। গ্রুপ পর্বে শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা আন্ডারডগদের অভাবনীয় জয়ের হিড়িক দেখা গেছে। শেষ ষোলোতে চমক এক মরক্কোই দেখিয়েছে। অ্যাটলাস লায়নরা সেখানেই থেমে যায়নি। দ্বিতীয় রাউন্ডে স্পেনের পর শেষ আটে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকেও স্তব্ধ করে দিয়েছেন হেকিম জিয়েখ-আশরাফ হাকিমিরা।

এছাড়াও বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল বিদায় নিয়েছে ক্রোয়েশিয়ার কাছে হেরে। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের শেষ লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মুখেই ফেলেছিল ইংল্যান্ড। তবে হ্যারি কেইনের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বিশ্বচ্যাম্পিয়নদেরকে জয়টা আর পাওয়া হয়নি গ্যারেথ সাউথগেটের দলের; ফ্রান্স চলে গেছে সেমি ফাইনালে।

বিশ্বকাপের সেমি ফাইনালে ইউরোপের প্রতিনিধিত্ব অবধারিতভাবেই বেশি। ইউরোপ থেকে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও গেল বারের রানার্স আপ ক্রোয়েশিয়া। দক্ষিণ আমেরিকা থেকে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে অনেক চমক উপহার দেওয়া মরক্কো গড়েছে ইতিহাস। আফ্রিকার প্রথম প্রতিনিধি হিসেবে খেলছে সেমি ফাইনালে।

এক নজরে সেমি ফাইনালের সময়সূচি

ফুটবলের ইতিহাসে মরুদ্যানে প্রথম ও আলোচিত এই বিশ্বকাপের সেমি ফাইনাল শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর। শেষ ১৫ ডিসেম্বর। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ দুটি। প্রথম ম্যাচে মেসির আর্জেন্টিনা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ১৫ ডিসেম্বর সেমি ফাইনালের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর