সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাচ্ছে রবিন্দ্র বিশ্ববিদ্যালয় – রবি উপাচার্য

সুজন খান, শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৩:৫০ অপরাহ্ন

৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে উপাচার্য মহোদয়ের এক বছর পুর্তি উপলক্ষ্যে আয়োজিত বর্ষপরিক্রমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধুমাত্র একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে পারে না, সম্মিলিত প্রয়াসে এগিয়ে যায় বিশ্ববিদ্যালয়। উপাচার্য মহোদয় আরো বলেন, আধুনিক শিক্ষার সাথে সমিল রাখার স্বার্থে আজ থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ম্যানেজমেন্ট করা হলো। উপাচার্য দৃঢ় প্রত্যয় রেখে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিজ ভূমিতে যাবেই। তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয় ভবনে নয় নির্মিত হয় মননে। পৃথিবীর অনেক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস হয়। জননেত্রী শেখ হাসিনা ইন্টারনেটকে জনগণের দোরগোড়ায় এনে দিয়েছেন। সেই সূত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  কোভিডকালীন সময়ে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রেখেছিল।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়ের এক বছর পুর্তি উপলক্ষ্যে তাদের অনুভূতি তুলে ধরে। তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে মাননীয় উপাচার্য মহোদয়ের এক বছরের কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় এক  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজ বিকাল ৩.০০ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নারী সংসদ-এর আয়োজনে উপাচার্য মহোদয়ের এক বছর পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর