সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

রায়গঞ্জে এক মামলাবাজের বিরুদ্ধে ভুক্তভোগীদের ঝাড়ু নিয়ে বিক্ষোভ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লীতে এক মামলাবাজের বিরুদ্ধে ঝড়ু মিছিল করেছে গ্রামবাসী।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ৩ টায় উপজেলার চর ব্রক্ষ্মগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, হেলাল মেম্বর নামে একজন মামলাবাজ। কোন কারণ ছাড়াই গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানী করাই তার কাজ। তার অত্যাচারে ইতিমধ্যে কয়েকটি পরিবার এই গ্রাম ছেড়ে চলে গেছে। তার অত্যাচারে গ্রামের নিরীহ পরিবারগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন গ্রামবাসী। তার কথা কেউ না শুনলে তার বিরুদ্ধে সাজানো ও বানানো মামলা দিয়ে তাকে হয়রানী করে থাকে। যদিও একাধিক মামলা ইতিমধ্যে মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছে।

তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও রায়গঞ্জ থানায় সাধারন ডায়রি করা হয়েছে বলেও জানা গেছে। তার অত্যাচার থেকে তার আপন দুই ভাইও রক্ষা পায়নি বলে জানান ভুক্তভোগীরা।

বিক্ষোভকারীরা বলেন, তার অত্যাচার থেকে বাঁচতে চায় গ্রামবাসী। তার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী স্বাভাবিক জীবন যাপনের জন্য ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছে।

এ ব্যপারে গ্রামের আনোয়ার হোসেন বলেন, হেলালকে গ্রামবাসী দয়া করে ভোট দিয়ে মেম্বর বানিয়েছিল। সেটা চলে যাবার পর থেকেই তার এই ভিন্ন কৌশল।মিথ্যা মামলা দিয়ে সেটা আপোষ করার নামে মোটা অংকের চাঁদা নেয়া তার কৌশলের একটি অংশ। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ।

অভিযুক্ত হেলাল মেম্বর বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছে এটা সঠিক না। এটা মিথ্যা ও বানোয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর