সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ১১:৫৩ অপরাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও তৃপ্তি কণা মন্ডল। দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চান্দাইকোনা হাজী ওয়াহেদ- মরিয়ম কলেজের সাবেক অধ্যক্ষ মুহ. শামসুল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক সাজেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান সেখ, ধানঘরা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম, সাংবাদিক আতিক মাহমুদ প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক- শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিগগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর