সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

কাজিপুরের বসতবাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯:৫০ অপরাহ্ন

কাজিপুর চরাঞ্চলে বসতবাড়ি থেকে ১’টি ওয়ান সুটার গান ও ১’রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে চরাঞ্চলের নাটুয়াপাড়া ফাঁড়ির পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার মনসুর নগর ইউনিয়নের পশ্চিম মাজনা বাড়ি মনসুর আলীর(৫৬) বসতবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান।

এঘটনায় বাড়ির মালিক মনসুর আলীকে আটক করেছে পুলিশ। আটক মনসুর আলী পশ্চিম মাজনাবাড়ি গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের পুত্র। কাজিপুর থানা ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, অস্ত্র মামলা হয়েছে, আটককৃত মনসুরের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনাটি যড়যন্ত্র মূলক দাবি করেছেন মনসুর আলীর পরিবারের সদস্যরা। মনসুর আলীর স্ত্রী সখিনা খাতুন জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কৌশলে আমাদের বসতবাড়িতে অস্ত্র ও গুলি রেখে গিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর