সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

সলঙ্গা ইউনিয়ন আ’লীগের অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬:২৯ অপরাহ্ন

উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা আঙ্গারু বাজারে সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের এ অফিসে হামলা চালিয়ে চেয়ার- টেবিল, টিভি,বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

সলঙ্গা থানা আ’লীগের সভাপতি রায়হান গফুর জানান, বিএনপি- জামায়াতের সন্ত্রাসীরাই আওয়ামী লীগ অফিস ভাংচুর করেছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন স্থানে হামলা ভাংচুর ও নিরীহ লোকজদের হুমকী প্রদর্শন করে আসছে। সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর