শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

স্পেন-জার্মানির পরিসংখ্যান, কে এগিয়ে?

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ইউরোপের দুই পরাশক্তি স্পেন আর জার্মানি, বিশ্বকাপের হাইভোল্টেজ এক ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটি দোহার আর বাইত স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এবারের বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে স্পেন। নিজেদের প্রথম ম্যাচে তারা কোস্টারিকাকে হারিয়েছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে। অন্যদিকে জাপানের কাছে ২-১ গোলের হারে শুরুতেই ধাক্কা খেয়েছে জার্মানি।

ফর্মের বিচারে স্পেন তাই এগিয়ে। এমনকি মুখোমুখি সর্বশেষ লড়াইয়েও তাদের সামনে দাঁড়াতে পারেনি জার্মানি। উয়েফা নেশনস লিগে হেরেছিল ৬-০ গোলে।

তবে পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেনের জয় ৮টি। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।

ফিফা র্যাংকিংয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশদের র্যাংকিং ৭ আর জার্মানি আছে ১১ নম্বর অবস্থানে।

তাই আজ সেয়ানে সেয়ানে লড়াইই প্রত্যাশা করতে পারেন ফুটবলপ্রেমীরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জার্মানরা বিশ্বকাপস্বপ্ন বাঁচিয়ে রাখতে যে সাধ্যের সবটুকু নিংড়ে দিয়েই লড়বে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর