সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

রায়গঞ্জে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এর ১২২ তম জন্মবার্ষিকী পালিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৮:৫৯ অপরাহ্ন

রায়গঞ্জে সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ কলেজে প্রখ্যাত নেতা মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এর ১২২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ রবিবার (২৭ নভেম্বর) দুপুর ১ টায় কলেজের হল রুমে মওলানা তর্কবাগীশের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করা হয়।

অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পাক -ভারত উপমহাদেশের খ্যাতিমান এ নেতার কর্মময় জীবনের উপর আলোচনায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক আতাউর রহমান খান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জাকারিয়া সওদাগর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সুলতান মন্ডল প্রমুখ।
এ সময় সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রভাষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আব্দুল মজিদের পরিচালনায় মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের রুহের মাগফেরাত এবং তার অসুস্থ মেঝপুত্র কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ শামসুল আলম হাসু এবং অসুস্থ শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলামের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালিত হয়।

উল্লেখ্য, ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মরহুম মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন বূতমান সলঙ্গা থানার পাঁচলিয়া তারুটিয়া গ্রামে ১৯০০ সালের ২৭ নভেম্বর জন্মগ্রহণ করেন।১৯৮৬ সালের ২০ আগস্ট মহান এ নেতা শেষ নি:শ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর