সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

মীর আমেনা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর হাজী সমাবেশ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৯:০৪ অপরাহ্ন

আলহাজ্ব মীর আরিফুল ইসলাম লিটনের উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশের ঝুরঝুরিতে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মীর আমেনা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর আয়োজনে শনিবার দিনব্যাপী ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসা মাঠে শতশত হাজীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, মীর আমেনা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরিফুল ইসলাম লিটন। সমাবেশে হজ্ব ও ওমরা পালনে বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন বক্তারা। হাজীরা জানান,তাড়াশ-সলঙ্গার সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ্ব আরিফুল ইসলাম লিটন। এটা আমাদের গর্ব। দীর্ঘদিন ধরে তার ব্যবস্থাপনায় এলাকার অনেক ব্যক্তি মক্কা -মদীনায় হজ্ব ও ওমরা সুষ্ঠ ও সুন্দর ভাবে পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় হজ্ব ও ওমরা গমনেচ্ছুক ও এলাকার সম্মানীত ব্যক্তিদের নিয়ে তিনি প্রতি বছরই হাজী সমাবেশ করে থাকেন। এমন মহৎ উদ্যোগ গ্রহন করায় সকল হাজীসহ আমন্ত্রিত অতিথিরা খুব আনন্দিত। মীর আরিফুল ইসলাম লিটনের মাধ্যমে হজ্বে গিয়ে মক্কা-মদীনায় থাকা,খাওয়াসহ হজ্বের সকল কাজে ইতিমধ্যেই মীর আমেনা ট্রাভেলস্ সুনাম অর্জন করেছেন। হাজী সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত হাজীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও হাজীদের নিয়ে প্রায় সাড়ে ৪ হাজার মেহমানের মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর