সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

জেলা প্রশাসকের অনুষ্ঠান বর্জন করেছে কাজিপুর প্রেসক্লাব

চলনবিলের আলো প্রতিবেদক:
আপডেট সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৮:৩২ অপরাহ্ন

কাজিপুর উপজেলা প্রশাসন কর্তৃক প্রেসক্লাব বিরোধী কার্যক্রমের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাজিপুর উপজেলা পরিদর্শন সংক্রান্ত সকল অনুষ্ঠান বয়কট করেছে কাজিপুর প্রেসক্লাব। বুধবার ২৩ নভেম্বর এ ঘটনা ঘটে।

 

জানা যায়, কাজিপুর প্রেসক্লাব এবং উপজেলা প্রশাসনের মাঝে বিভিন্ন বিষয়ে মতবিরোধ রয়েছে। কাজিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহজাহান আলী জানান, ইউএনও কর্তৃক সাংবাদিকদের মাঝে বিভক্তি সৃষ্টি করা মোটেও সুখকর হবে না।

 

কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সোবহান চাঁন জানান, বর্তমান ইউএনও প্রেসক্লাবের সাংবাদিকদের বিভক্ত করার চক্রান্তে লিপ্ত হয়েছে, যা আমাদের কাম্য নয় বিধায় এই প্রতিবাদ। একই সাথে তিনি জেলা প্রশাসকের কাজিপুর আগমনের দিনে এমন ঘটনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেন। তিনি নিশ্চিত করে জানান কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক, সাবেক সভাপতি, ও সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বুধবার ২০ নভেম্বর দিনব্যাপী কাজিপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর