সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

শাহজাদপুরে  ট্যাংকলরীতে পুলিশের পোশাক পড়ে ডাকাতি, ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট

মোঃ সুজন খান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন সহ ৪ টি প্রতিষ্ঠানে পুলিশের পোশাক পড়ে দূর্ধর্ষ ডাকাতি । সাড়ে তেতাল্লিশ টাকা লুট ।সিরাজগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন । এলাকায় আতংক । জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে স্প্রীট বোর্ট যোগে একদল ডাকাতদল বাঘাবাড়ি নৌ-বন্দরে আসে এসময় উত্তরবঙ্গ ট্যাংকলরী কার্যালয়ে ঢুকে প্রথমে নাইটগার্ড মোতালেব ও মহরচাদ কে বেধে একটি ঘরের মধ্যে আটকে রাখে । পরে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে । এ সময় ডাকাতিরা উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সমিতি, নয়নের আলো শ্রমিক সমিতি,ও মটর পরিবহন শ্রমিক সমিতি  থেকে নগদ ৪৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় । উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক  ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার বন্ধের দিন থাকায় ডাকাতরা স্প্রীড বোর্ট  নিয়ে এবং পুলিশের পোশাক পড়ে দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে ডাকাতি করে পালিয়ে যায়  । এদিন সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম,ঘটনাস্থল পরিদর্শন করেন । থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাস মৃধা জানান, ব্যাপার একটি মামলা হয়েছে ঘটনা উদঘাটনের জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর