মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে প্রথম আলো বন্ধুসভার জন্মদিনে আনন্দ আয়োজন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

প্রথম আলো বন্ধুসভার জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলার প্রাণকেন্দ্র ধানগড়ায় শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমিতে আনন্দের একবেলার আয়োজন করে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা।

বেলা ১০টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিজয় কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ কলেজের শিক্ষক মো. ফরিদুল ইসলাম, উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের শিক্ষক রুমানা পারভীন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও শিক্ষক আলহাজ আহমেদ, শিক্ষক ইন্দ্রনারায়ণ সান্যাল, সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল মাহাতো, সহসভাপতি মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।

আনন্দ আয়োজনে ছিল শিশুদের জন্য নানা রকমের খেলা, নাচ, গান, কবিতা ও কুইজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেড় শতাধিক শিশু ও অভিভাবকের জন্য ছিল লটারির ব্যবস্থা। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ বিজয় কুমার সাহা বলেন, শিশুদের নিয়ে বন্ধুসভার আয়োজন খুবই ভালো ছিল। তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ বলেন, প্রথম আলোর আলোয় আলোকিত হোক প্রতিটি নতুন প্রাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর