শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভাসানী স্মরণে নতুনধারার দুর্নীতি বিরোধী পথসভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বাংলাদেশের রাজনীতির মহানায়ক, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মরণে দুর্নীতি বিরোধী পথসভা করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৬ নভেম্বর সকাল ১০ টায় তোপখানা রোডে ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানীকে স্মরণ করে রাজনৈতিকভাবে ৮ বিভাগীয় শহরে দুর্নীতিবিরোধী পথসভার উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। সভাপতির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতির সামনে থেকে কেবল মওলানা ভাসানী নয়; শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীনদ সোহরাওয়ার্দী, মওলানা তর্কবাগিশসহ প্রায় সকল ত্যাগী নেতাদের ইতিহাস সরিয়ে ফেলা হচ্ছে। এতে করে ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-এমপি-সচিব-আমলারা না বুঝলেও প্রধানমন্ত্রী ঠিকই বুঝতে পারছেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসে সঙ্গীহীন করে ফেলা  হচ্ছে। এমবস্থায় উচিৎ হবে দুর্নীতিবাজ-জঙ্গীদের দোসরদেরকে চিহ্নিত করে ‘বঙ্গবন্ধু’ যাদের কারণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন, তাদের মূল্যায়ণ করাই হবে বুদ্ধিমানের কাজ। যদি দুর্নীতিবাজদেরকে থামিয়ে এই মহৎ কাজটি করা যায়. তাহলে ইতিহাস ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীকে কিছুটা হলেও ক্ষমা করবে।

সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, তালেয়া আহমেদ, হুমায়ুন কবির জীবন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, ক্ষমতায় আসতে বা থাকতে চাই না। জনগণের দাবি বাস্তবায়ন চাই। জনগণের দাবি বাস্তবায়ন হলেই নতুনধারার রাজনীতিকেরা বিজয়ী হবে, দুর্নীতি বন্ধ হলেই নতুনধারার রাজনীতিকেরা সফল হবে, দ্রব্যমূল্য কমলেই নতুনধারা বাংলাদেশ এনডিবি বিজয় অর্জন করবে। কেননা, জনগণের জন্য নতুনধারার রাজনীতি; কাউকে ক্ষমতাচ্যুত করতে বা ক্ষমতায় আসার সিঁড়ি হতে নতুনধারা রাজনীতি করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর