শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

৮ বিভাগে ‘দুর্নীতিবিরোধী পথসভা’ করবে নতুনধারা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সীমাহীন দুর্নীতির কারণে নিন্ম-মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুঃসময়। আর এই দুঃসময় থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবি বিভাগীয় শহরগুলোতে ‘দুর্নীতিবিরোধী পথসভা’ করবে বলে জানিয়েছেন নতুনধারার ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী। এ প্রেস বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম বোর্ড চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক-এর নেতৃত্বে ১৭ নভেম্বর ঢাকা বিভাগ, ২২ নভেম্বর রাজশাহী বিভাগ, ১ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগ, ৮ ডিসেম্বর খুলনা বিভাগ, ১৫ ডিসেম্বর সিলেট বিভাগ, ২২ ডিসেম্বর বরিশাল বিভাগ, ২৮ ডিসেম্বর রংপুর বিভাগ এবং ৫ জানুয়ারি ময়মনসিংহ বিভাগ-এ ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গিকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পাওয়ায় আবারো ২০২২ সালের ২৬ অক্টোবর ১০৪ উপজেলা, ২৪ জেলা কমিটির ২০০ করে ভোটারের স্বাক্ষরসহ সকল শর্তপূরণ করে আবেদন করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর