সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

করতোয়া – মুহাম্মদ আলম জাহাঙ্গীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

এক সময়ের খরস্রোতা
করতোয়া নদী,
লঞ্চ স্টিমার চলতো যেথায়
সতত নিরবধি।
বুক ভরা তার জলের সাথে
মাছ ও শুশুক নিয়ে,
একেঁ বেঁকে বয়ে গেছে
শহর গাঁয়ে দিয়ে।
দু-তীরে তার আঁচড়ে পড়তো
কত শত যে ঢেউ,
কাজের তরে নদীর ওপাশ
সাঁতরে যেতো ভাই কেউ।
যৌবনা সেই করতোয়া
এসে হালের কালে,
বর্জ্য ফেলে দখল শেষে
হইছে চিকন খালে।
আগের মতো ফিরে পেতে
করতোয়ার যৌবন,
বর্জ্য দখল রোধের সাথে
করতে হবে খনন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর