মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হরিপুরে বিদ্যুৎস্পষ্টে দিনমজুরের মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার গজধুমডাঙ্গীর লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে কারেন্ট জালের সঙ্গে বিদ্যুৎ সংযোগ রাখা তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে তৌহিদুর রহমান তৈয়ব (৩৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গজধুমডাঙ্গীর পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া লোনা নদী থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তৌহিদুর রহমান তৈয়ব উপজেলার গজধুমডাঙ্গী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার বকুয়া ইউনিয়নের গজধুমডাঙ্গী গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে আরিফ (২০) লোনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরত। প্রায় তার কারেন্ট জাল
চুরি হচ্ছিল। জাল চুরি ঠেকাতে সে জালের সঙ্গে তার স্থাপন করে বিদ্যুৎ-সংযোগ করে লোনা নদীতে পেতে আসে।
এদিকে তৌহিদুর প্রতিদিনের মতো শুক্রবার ভোরে লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে কারেন্ট জালের সঙ্গে বিদ্যুৎ তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত কারেন্ট জালের মালিক আরিফ পলাতক।
তার বোন কাশমিরা জানায়, আরিফ বাসায় নেই। সে আরো জানান, তাদের অনেক জাল চুরি গেছে। এ কারণে আরিফ জালের সাথে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন।
গজধুমডাঙ্গী গ্রামের সুলতান আলী (৭০) জানান, নিহত তৌহিদুর রহমান তৈয়ব দিনমজুর। প্রতিদিন শামুখ কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আজকেও সে প্রতিদিনির ন্যায় শামুক কুড়াতে লোনা নদীতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট সে মারা যায়। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নিহতের স্ত্রী জবেদা বেগম জানান, আমার স্বামী তৌহিদুর রহমান লোনা নদীতে শামুখ কুড়িয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতো। প্রতিদিনের মতো আজ শুক্রবার ভোরে লোনা নদীতে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমি এ ঘটনায় ন্যায়বিচার চাই।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর