শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

টুইটারের মালিক ইলন মাস্ক, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

টুইটারের নতুন মালিক বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং দিনের শেষের দিকে এর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন। অন্যতম এ প্ল্যাটফরমটি বিশ্বব্যাপী মানবতার স্বার্থে ব্যবহারের জন্যই তিনি তার হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।

ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালের পাশাপাশি কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এবং এর নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছেন। আগরওয়াল আগে টেসলা প্রধানকে একটি টেকওভার চুক্তির শর্তে আটকে রাখার জন্য আদালতে গিয়েছিলেন ।

ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার ঘোষণা দেয়ায় এ নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন। পরে তিনি টুইটারে ভুয়া অ্যাকাউন্ট বাতিল না করার অভিযোগে চুক্তি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে মামলায় জড়িয়ে পড়েন।

শেষ পর্যন্ত মাস্ক টুইটার কিনতে পারবেন কিনা তা নিয়েও সংশয় ছিল। মার্কিন আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যে চুক্তি বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় এর আগেই তিনি এটি অধিগ্রহণ করলেন। এখন তাকে ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তি বাস্তবায়ন করতে হবে।

মাস্ক আগের দিন টুইট করেছিলেন, তিনি টুইটার কিনছেন ‘কারণ সভ্যতার ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডিজিটাল টাউন স্কোয়ার থাকা গুরুত্বপূর্ণ, যেখানে বিস্তৃত মতামতগুলো নিয়ে স্বাস্থ্যকর উপায়ে বিতর্ক করা যেতে পারে।’

টুইটার অবিলম্বে তার শীর্ষ কর্মকর্তাদের প্রস্থানের বিষয়ে মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি। তবে প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন ‘টুইটারে সম্মিলিত অবদানের জন্য’ আগরওয়াল, নেড সেগাল এবং বিজয়া গাড্ডেকে ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর