মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু

মোঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্চ গ্রামের বাসিন্দা। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
পল্লীবিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের লাইন ছিড়ে যায়। লাইন মেরামত করার জন্য মঙ্গলবার সকালে রিপন খুঁটিতে উঠলে খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর