মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হলেন যারা

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপুর্নভাগে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে সদর উপজেলার ভোট এবং অন্যান্য উপজেলার ভোট সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সমূহে অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলায় সদস্য পদে ১৭৪ ভোট পেয়ে দেবাশীষ দত্ত সমীর (অটো রিক্সা) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোশারুল ইসলাম সরকার (টিউবওয়েল) পেয়েছেন ১২৭ ভোট।
বালিয়াডাঙ্গী উপজেলায় সদস্য পদে মো: সফিকুল ইসলাম (তালা) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: হাবিবুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট।
পীরগঞ্জ উপজেলায় সদস্য পদে মো: মোস্তাফিজুর রহমান (হাতি) ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: গিয়াস উদ্দীন (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৬০ ভোট।
রানীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন (তালা) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট।
হরিপুর উপজেলায় আনিসুজ্জামান শান্ত (টিউবওয়েল) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: হবিবর রহমান (তালা) পেয়েছেন ১৮ ভোট।
সংরক্ষিত—১ (ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী) আসনে সদস্য পদে আফসানা আখতার (ফুটবল) ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী দ্রৌপদী দেবী আগারওয়াল (টেবিল ঘড়ি) পেয়েছেন ১৫৪ ভোট।
সংরক্ষিত—২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সেতারা হক (টেবিলঘড়ি) ১৩৮ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দী না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর