মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার ৭টি ভোট কেন্দ্রে ১৪টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। জেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারণ সদস্য ২২ জন ও সংরক্ষিত আসনের মহিলা ৯ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন।
জেলায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ১’শ ২৪টি। তার মধ্যে পুরুষ ৮৫৬ ও নারী ভোটার ২৬৭। এর মধ্যে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক নারিকেল গাছ প্রতীকে ৫৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ঘোড়া প্রতীকে ৪৭০ ভোট পেয়েছেন।
অপরদিকে ৪নং পলাশবাড়ী ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মনিরুজ্জামান ফুল মিয়া (হাতী) ও তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল) মার্কা নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজনই ৫৬টি করে ভোট পেয়ে ড্র হয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসক কক্ষে লটারীর মাধ্যমে মনিরুজ্জামান ফুল মিয়া (হাতী) প্রতীক সাধারণ সদস্য নির্বাচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর