মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ইঁদুর মারার ফাঁদে কলেজ ছাত্রের মৃত্যু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

জেলার গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর এলাকায় নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৪) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

তানভীর ওই এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তী কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুস সোবাহান গোলাপ পলিটেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।

নিহতের চাচাতো ভাই তানিম আহম্মেদ জানান, আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তানভির। সোমবার দিবাগত রাতে সেই ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় অসাবধানতাবশত তানভির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা তানভিরকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর