মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে বয়লার বিস্ফোরণে অটো রাইস মিলের শ্রমিকের মৃত্যু

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজারে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিলের মালিক রনি ও তার ভাই জনিও আহত হয়েছেন। গত ১৭অক্টোবর  (সোমবার) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক শফিকুল ইসলাম (২৬) যশোর শহরের পুলিশলাইন টালিখোলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাপুর গ্রামে শ্বশুর গফ্ফার গোলদারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শফিকুল বয়লারে ভুসি দেওয়ার কাজ করছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে বিকট শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শফিকুলের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে প্রায় ২০০ ফুট দূরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় মিল মালিক রনি ও তার ভাই জনি আহত হন। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত  করে দেখা হচ্ছে। কি কারনে বয়লার বিস্ফোরণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর