সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন রনি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কৌতুক অভিনেতা আবু হেনা রনি এখন সুস্থ। শঙ্কামুক্ত হওয়ায় শনিবার (১৫ অক্টোবর) হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চেত করেছেন।

আইয়ুব হোসেন বলেন, রনিকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে গত সপ্তাহে আমরা মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত নিয়েছিলাম। সে এখন সম্পূর্ণ সুস্থ এবং শঙ্কামুক্ত, তারপরও তাকে মাসখানেক রেস্টে থাকতে হবে।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনি বাদে আরও চারজন দগ্ধ হন। তবে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে যাওয়ায় ওই রাতেই আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে হাসপাতালে বসে মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা রনি তার ভেরিফাইড ফেসবুকে কিছু প্রাকৃতিক ছবি শেয়ার করেন। তাতে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর