শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বন্দুক হামলায় বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতি নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেসকানজাই বন্দুক হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। বাড়ির পাশের একটি মসজিদে এশার নামাজ পড়ার সময় মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়।

রাখশান বিভাগের ডিআইজি নাজির আহমেদ কুর্দ জানান, সাবেক প্রধান বিচারপতি নূর মেসকানজাই খারানের গাজাই এলাকায় তার বাসভবনের কাছের একটি মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খারানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বন্দুক হামলায় নূর মেসকানজাইয়ের মুমতাজ নামে এক আত্মীয় আহত হয়েছেন।

হামলার ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে। তবে এখনো কে বা কারা এ হামলা চালিয়েছে তা প্রাথমিক ভাবে নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

নূর মেসকানজাই ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর বেলুচিস্তানের খারানে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৮ সালের ৩১ আগস্ট অবসর গ্রহণ করেন নূর মেসকানজাই। পরে তিনি ফেডারেল শরীয়ত কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ পান।

প্রদেশটির গভর্নর ও মুখ্যমন্ত্রী উভয়েই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিকে, কোয়েটা বার অ্যাসোসিয়েশন তিন দিনের শোক ঘোষণা করেছে তার মৃত্যুতে। একই সঙ্গে আদালত বয়কটের ঘোষণাও দিয়েছে তারা। সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর