শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

চাটমোহরে অটোবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজিব হোসেন, চাটমোহর প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (৫৫) নামের এক অটোবাইক চালকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার ফৈলজানা ক্যাথলিক স্কুলের পাশে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ইসমাইল হোসেন জেলার আটঘরিয়া পৌর এলাকার হাজিপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোবাইক চালক ছিলেন।

 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান,স্থানীয়দের খবরের ভিত্তিত্বে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে ।

ওসি সাহেব আরও বলেন মামলা প্রক্রিয়াধীন আছে অতি দ্রুত আমরা আসামি ধরার জন্য কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর