সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেগেছিলাম জেগে আছি – আশরাফুল আলম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

আমি জেগেছিলাম
১৯৫৭’র ২৩ শে জুন,
মীর জাফরদের রুখতে
বুকে, জ্বালিয়ে আগুন।

আমি জেগেছিলাম ১৮৫৭ এর
সিপাহী বিদ্রোহে
আলোকিত করেছিলাম সুপ্ত হৃদয়
মুক্তির বিগ্রহে।
আমি জেগেছিলাম ১৯৫২ এর
২১ শে ফেব্রুয়ারি
ছালাম-রফিক-শফিকের বুকে
হয়ে আগ্নেয়গিরি।

আমি জেগেছিলাম আরোহী হয়ে
মুজিব হিমালয়,
বিকশিত হয়েছিলাম
৬৬’র মহান ৬- দফায়।
তরঙ্গ হয়ে পদ্মা-মেঘনার
পেরিয়ে বিষাদ সিন্ধু
গড়েছিলাম অপ্রতিরোধ্য
মহান বঙ্গবন্ধু।

আমি জেগেছিলাম বান হয়ে
বাংলা বীরের বুকে
বেজেছিলাম জয় বাংলায়
সাত কোটি মুখে।
আমি জেগেছিলাম ৭১’র
মুক্তিযুদ্ধ হয়ে
এনেছিলাম স্বাধীনতা
রক্ত নদী বয়ে।

আমি জেগে আছি লাল-সবুজের
স্বাধীন পতাকায়
অতন্দ্র প্রহরী আমি
দেশমাতা রক্ষায়।

আমি জেগে আছি ন্যায়ের পক্ষে
চির বহমান
দেশের তরে কাজ করতে
জানাই আহ্বান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর