শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

৪ অক্টোবর থেকে টিকার প্রথম ডোজ বন্ধ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

টিকার মেয়াদ শেষ হয়ে আসাসহ নানা কারণে আগামী ৪ অক্টোবর থেকে করোনা টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না। তবে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে বাদ পড়া সবাইকে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে আর প্রথম ডোজ পাওয়া যাবে না।

গত শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনও করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি। তাই আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে টিকার বিশেষ ক্যাম্পেইনে বাদ পড়া সবাইকে টিকার প্রথম ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর