মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নবাবগঞ্জের হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ০১ শিশু নিহত, ০২ জন আহত হয়।জানা যায় ২১শে সেপ্টেম্বর ২২ ইং তারিখ সময় অনুমান বৈকাল ৩ঃ৩০  ঘটিকায় গরীবপাড়া হইতে ট্যাফে ট্রাক্টর এর সাথে মালবাহী বগি লাগানো একটি গাড়ি  স্থানীয় কয়েকজন শিশু ও একজন নারীকে নিয়ে হরিপুর বাজারের দিকে যাচ্ছিল।গাড়ীটি হরিপুর গরীবপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আসার সময় একটি ছাগল রাস্তার মাঝখানে চলে আসলে ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে পড়ে যায়।এতে গাড়ীতে থাকা ইতি খাতুন (১০) পিতা-মোঃ বিল্লাল, গ্রাম-হরিপুর গরীবপাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর  ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন এবং  একই গ্রামের জয়া খাতুন(৯) পিতা- মোঃ আঃ আলীম এবং নাজমা খাতুন(৪৫) স্বামী – মোঃ চান মিয়া  আহত হন। উপস্থিত লোকজন আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন । ঘটনাস্থলে উপস্থিত এসআই (নিঃ) মোঃ মোস্তানছির বিল্লাহ মৃত ইতি খাতুন (১০) মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন । মৃত শিশুটির অভিভাবকের প্রাথমিক ভাবে কার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় এবং লাশটি বিনা ময়নাতদন্তে পাওয়ার আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে শিশুটির লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন  ও গাড়ীটি জব্দ করেন। ঘাতক গাড়ীটির ড্রাইভার পলাতক আছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর