সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেসির ঝলকে পিএসজির জয়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নেইমার জুনিয়রের অ্যাসিস্টে লিওনেল মেসির করা ওই একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে সোমবার লিঁওর ঘরের মাঠে ১-০ গোলে পাওয়া জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো প্যারিসিয়ানরা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট।

খেলার মাত্র পঞ্চম মিনিটেই নেইমারের পাসে প্রতিপক্ষের জালের দিকে ঠেলে দেন মেসি। লিঁও গোলরক্ষক লোপেস বল ঠেকাতে ব্যর্থ হন। এগিয়ে যাওয়ার পর লিঁওর রক্ষণে মুহুর্মুহু আক্রমণ শানায় পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর দারুণ কিছু প্রচেষ্টা প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন। কিছু আক্রমণ প্রতিহত হয় রক্ষণের দেয়ালে। যদিও কয়েকবার সুযোগ বুঝে আক্রমণ করেছিল স্বাগতিকরাও। কিন্তু পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা যেন দুর্গ হয়ে দাঁড়ান প্রতিপক্ষের সামনে।

৭০তম মিনিটে নুনো মেন্দেসের ক্রসে বল পেয়ে শট নেন এমবাপ্পে। কিন্তু লোপেস ঠেকিয়ে দেন। ৭২তম মিনিটে নেইমারের নিচু শট জালের খোঁজ পায়নি লোপেস ও তাগলিয়াফিকোর নৈপুণ্যে। ৭৭তম মিনিটে ফের একবার পিএসজির ত্রাতা দুন্নারুম্মা। এবার দেম্বেলের প্রচেষ্টা রুখে দেন ইতালিয়ান গোলরক্ষক। পরের মিনিটে আবার মেসির নিচু শট ঠেকিয়ে দেন লোপেস। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে পিএসজির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর