শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় ট্রাকের ধাক্কায় তিন সাংবাদিক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চড়িয়া নামক স্থানে বিপরীতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিরাজগঞ্জের তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এতে চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিক পত্রিকার বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এইচ,এম আলমগীর হোসেন এবং দৈনিক দিনকাল পত্রিকার সলঙ্গা প্রতিনিধি এম, দুলাল উদ্দিন আহমেদ গুরুতর আহত হয়।
আহতদের প্রথমে হাটিকুমরুল রোডের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ট করা হয়। আহত তিন সাংবাদিকের মধ্যে ইউসুফ দেওয়ান রাজুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর