সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজা তৃতীয় চার্লসের টেলিফোন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির রাজা তৃতীয় চার্লস।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে রাজা চার্লস এ কৃতজ্ঞতার কথা জানান।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতির জন্য রাজা চার্লস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

টেলিফোন কলের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন, প্রয়াত রানি আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী রাজাকে আরও জানান, প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ এবং তার চিরশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

এ সময় রাজা তৃতীয় চার্লসকে সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর