শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

১৭দিন পর ঢাকা থেকে আগৈলঝাড়ার মাদ্রাসা ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় মাদ্রাসা ছাত্রী অপহরণের ১৭দিন পর ঢাকা থেকে বুধবার রাতে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপহরণকারীকে বৃহস্পতিবার সকালে আদালতে এবং ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।

মামলার তদন্তকারী অফিসার মো. আলী হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা মাদ্রাসার এক ছাত্রীকে মাদ্রাসার সামনের রাস্তা থেকে গত ২৮ সেপ্টেম্বর অপহরণ করে গৌরনদী উপজেলার বার্থী (বাঘমারা) গ্রামের সালেক হাওলাদারের ছেলে সাঈদ হাওলাদার (২২) ও তার সঙ্গিরা। এঘটনায় ১১ সেপ্টেম্বর থানায় অপহরণ মামলা দায়ের হয়, নং-৬।

ওই মামলায় বুধবার রাতে এসআই আলী হোসেন ঢাকার লালবাগ থানা এলাকা থেকে অভিযান চালিয়ে অপহরণকারী সাঈদকে গ্রেফতার করে এবং অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত বরিশাল আদালতে এবং ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর