শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আজ বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা করা হবে বুধবার (১৪ সেপ্টেম্বর)। জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন এ দল ঘোষণা করবেন। তাদের দল ঘোষণার পর জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম সংবাদ সম্মেলন করবেন।

সপ্তাহখানেক আগে বিশ্বকাপের দল প্রায় চূড়ান্ত হয়ে গেলেও দুই-একটি জায়গা নিয়েই আলোচনা ছিল। ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবেন? পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ নাকি ইয়াসির আলী রাব্বী। এই দুটি জায়গা নিয়ে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, সৌম্য সরকারকে স্কোয়াডে ফেরানো হচ্ছে এবং মাহমুদউল্লাহকে টপকে টিকে যাচ্ছেন ইয়াসির আলী রাব্বী।

বিশ্বকাপের আগে প্রস্তুতির ভালো সুযোগ পাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও স্বাগতিক দলের সঙ্গে। ডাবল লিগ পদ্ধতিতে চারটি ম্যাচ খেলবে। ফাইনাল খেলতে পারলে আরো একটি ম্যাচ বাড়বে। এরপর আইসিসির প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর