শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারী আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার চাউকাঠী গ্রামের আব্দুল জলিলের স্ত্রী মরিয়ম বেগমকে মঙ্গলবার রাতে এএসআই সুব্রত চন্দ্র রায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মরিয়ম গৌরনদী থানার সিআর ১২৯/২০ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

মরিয়মের বিরুদ্ধে বরিশালের একটি আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৪৩হাজার ৮শ ৫০টাকা প্রদানের আদেশ প্রদান করেন। আদালতে রায় ঘোষণার দিন থেকেই মরিয়ম পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর