মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে নিহত ১ আহত ৩

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে পিয়ার আলী (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক।
শুক্রবার (২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।  মৃত পিয়ার মোহাম্মদ ওই গ্রামের সলেইমান আলীর ছেলে।
মহসিন আলী (৩০) নামে একজ গুরুতর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকি তিন জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। আহত মহসিন আলী একই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে।
৩ নম্বর বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রত্যক্ষদর্শীদের বরাতে  বার্তা বাজারকে  বলেন, মানিকখাড়ি গ্রামের ৮ জন শ্রমিক একটি ধানক্ষেত নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে পিয়ার মোহাম্মদ মৃত্যু হয়। এতে গুরুতর আহত মহসিন আলীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও আহত আরও তিন জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম  বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর