সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

লিভারপুলের রেকর্ড ৯ গোল

চলনবিলের আলো খেলা ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে দুটি ড্র ও একটি হারে নিজেদের যেন খুঁজে ফিরছিল লিভারপুল। অবশেষে তারা জয়ের দেখা পেলো প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে। শনিবার অ্যানফিল্ডে ৯-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে বোর্নমাউথকে।

ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্রয়ের পর সোমবার ম্যানইউর কাছে হেরেছিল ২-১ গোলে। ১৬তম স্থানে থেকে ম্যাচ শুরু করা লিভারপুল ঘুরে দাঁড়ালো দুর্দান্তভাবে। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা।

লুইজ দিয়াজ ও হার্ভি এলিয়টের গোলে ৬ মিনিটে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। বিরতির আগে এসেছে আরও তিন গোল। ২৮ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ৩১ মিনিটে রবার্তো ফিরমিনো ও ভার্জিল ফন ডাইক ৪৫ মিনিটে জালে বল জড়ান।

ফিরমিনো ও দিয়াজ পরের অর্ধে আরও একটি করে গোল করেন। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিস মেফাম আত্মঘাতী গোল করেন। ফ্যাবিও কারভালহো ৮০ মিনিটে করেন একটি গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর