মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটোয়ারীতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত ৩

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (১৭) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’টি মোটর সাইকেলের আরো তিন জন। রোববার (২৮ আগষ্ট) বিকেলে তোড়িয়া-পাহাড়ভাঙ্গা সড়কের মুন্সিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ীর সামনে রাস্তায় মারাত্মক এই দূর্ঘনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী (ভেদুপাড়া) গ্রামের বুধু মোহাঃ এর পুত্র বলে জানাগেছে। আহতরা হচ্ছেন- নিহত নজরুল ইসলামের মোটর সাইকেল আরোহী একই গ্রামের আশরাফুল ইসলামের পুত্র হাসিবুল ইসলাম (১৬), অপর মোটর সাইকেল চালক পাশ্ববর্তী ঠাকুরাগাঁও জেলার রুহিয়া ঘনিবিষ্টপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র (হানিফ এন্টারপ্রাইজ, রুহিয়া কাউন্টার এর কর্মচারী) সাব্বির হোসেন (৩০) এবং আরোহী একই জেলার রুহিয়া রাজাগাঁও গ্রামের জমিরুল ইসলামের পুত্র সারোয়ার হোসেন (২৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম তার সঙ্গী হাসিবুলকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি হতে তোড়িয়া অভিমুখে আসছিলেন। এদিকে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সাব্বির হোসেনের টিভিএস (আরটিআর) মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। সংঘর্ষে নজরুল ইসলাম ও তার সঙ্গী আরোহী মোটর সাইকেল সহ ছিটকে রাস্তার পার্শ্বে পুকুরে পড়ে যায় এবং অপর মোটর সাইকেলের চালকসহ অপর আরোহী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। স্থানীয়রা তাদেরকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে এবং মোটর সাইকেল দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।
মোঃ জাহেরুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর