সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসি মাহবুব ভালো-মন্দের সমালোচনা করতেন : নতুনধারা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এক শোক বিবৃতিতে বলেছেন, পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা তো দূরের কথা বিরোধীতা করলেও অবস্থা খুব খারাপ হতে পারে ভেবে ইসি মাহবুব তালুকদার সরকারের অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে কথা না বললেও ভালো-মন্দের কঠোর সমালোচনা করেছেন। যা গত ১৩ বছরে প্রধান বা নির্বাচন কমিশনারদের কেউ করেনি। ‘বর্তমান সরকার রাতেই নির্বাচন করে ফেলেছে।’ বলে প্রথম তিনিই প্রতিবাদ জানিয়েছিলেন-সমালোচনা করেছিলেন।

নতুনধারার নেতৃবৃন্দ শোক বিজ্ঞপ্তিতে আরো বলেন, এমন নির্ভীক মানুষের বিদেহ আত্মার শান্তি কামনা করার পাশাপাশি সমসাময়িক সময়ের সকল সচিব-আমলাদের প্রতি আহবান জানাচ্ছি- ‘অন্যায়-অপরাধ-দুর্নীতিমুক্ত দেশ গড়তে ভূমিকা রাখুন। তা না হলে মন্ত্রী-এমপিদের পাশাপাশি সচিব-আমলাদের ্একটি অংশও সাধারণ মানুষের রোষানলে পড়বেন, গণধোলাইর মুখোমুখি হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর