মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সিএনজি পুড়ে ছাই

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে একটি সিএনজি চালিত অটো পুড়ে ছাই।
২১আগষ্ট (রোববার) সকাল ৮ টার দিকে উপজেলার ধুবড়িয়া তেরাস্তা বাজারে সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে সিএনজি টি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিএনজি মালিক মনির সকালের দিকে সিএনজি চালু করতে গেলে গ্যাস লিকেজের কারণে সিএনজিতে আগুন লেগে যায়। কিছুক্ষনর মধ্যেই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো সিএনজিটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও সিএনজিটিকে শেষ রক্ষা করা যায়নি। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
এ বিষয়ে নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা আগুনের খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ঘটনা স্থলে পৌছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমরা  কিছু আগুনের ফুলকি ছিল সেগুলো সম্পূর্নরুপে নিভিয়ে ফেলি। সেই সাথে আগুনে পোড়া সিএনজিটি রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর