সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০৪১ সালে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার মার্কিন ডলার দাঁড়াবে। গতকাল সোমবার নগরীর এনইসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার ফলে ১৯৭২-৭৩ সালের সাড়ে ৬ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ এখন বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলারে রূপ নিয়েছে। একইভাবে ২০৩১ সালের পরিকল্পনায় বলা আছে আমরা সর্বোচ্চ মধ্যম আয়ের দেশ হবো।
২০৪১ সালের মধ্যে আমাদের মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। চমৎকার পরিকল্পনা মাফিক কাঠামোর মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ পরিকল্পিত অর্থনীতির ধারায় ফিরে আসে।
পরিকল্পনার ভিত্তিতেই জাতীয় পরিকল্পনা শুরু করেন প্রধানমন্ত্রী। দেশের চিন্তা-চেতনার ওপর ভর করেই পরিকল্পনা গ্রহণ করা হয়। ভবিষ্যৎ কাঠামোর আওতায় দেশকে কোথায় নিয়ে যাবো সেটা নির্ধারণ করা হয়। সবকিছু এই পরিকল্পনায় বর্ণনা করা হয়েছে। দেশ পরিকল্পিতভাবেই এগুচ্ছে।
পরিকল্পনা বিভাগর সচিব মো. মামুন আল রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনায়ক সেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর