সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিশুদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া আরও ১৫ লাখ ভ্যাকসিন দেশে

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন প্রয়োগ পরীক্ষামূলকভাবে শুরু হবে ১১ আগস্ট। এর আগে কোভ্যাক্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে শিশুদের জন্য তৈরি ফাইজারের আরও ১ দশমিক ৫ মিলিয়ন (১৫ লাখ) ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, ৩০ জুলাই শিশুদের জন্য ১৫ লাখ ভ্যাকসিন দেয় যুক্তরাষ্ট্র। সোমবার (৮ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মোট ভ্যাকসিন অনুদানের পরিমাণ দাঁড়াল ৭৫ মিলিয়ন (৭ কোটি ৫০ লাখ) ডোজেরও বেশি। বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায় থেকে পাওয়া কোভিড-১৯ ভ্যাকসিন অনুদানের দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণের পক্ষ থেকে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার ভ্যাকসিন বহন বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি ৪ কোটি ৭০ লাখ ভ্যাকসিন সরাসরি দেওয়ার লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পরিবহনে সহায়তা করেছে।
বাংলাদেশে কোভিড-১৯ বিষয়ে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কো ভিড-১৯’র ভ্যাকসিনের অতি-শীতলীকৃত মজুত, পরিবহন ও নিরাপদ ব্যবহার-বিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভিড-১৯’র ভ্যাকসিন গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরির লক্ষ্যে এ অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দাতাদেশে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর