মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মানবাধিকার রক্ষায় জাতীয় কমিশনকে নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশ করতে গেলে রাষ্ট্রপতি মানবাধিকার বিষয়ে তৃণমূলে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।
মানবাধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালনে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল কমিশনের সার্বিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আবদুল হামিদ জাতীয় মানবাধিকার কমিশনকে ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। তিনি মানবাধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। মানবাধিকার রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পরামর্শদানের পাশাপাশি এগুলোর বাস্তবায়নে মানবাধিকার কমিশনকে কাজ করারও নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর