মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে মহিষের গাড়ির ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

সুজন কুমার,নাটোরঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে ইজিবাইকে থাকা ইযাজুল (৩৫)নামে একজন যাত্রী নিহত হয়েছে।  গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পারকোল বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পার্শ্ব ফিডার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।  নিহত ইযাজুল উপজেলার বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামের মৃত ইকান প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদশী ও স্বজনেরা জানান,নিহত ইযাজুল তার ভাগ্নির সিজার করানোর জন্য বাড়ি থেকে ব্যাটারী চালিত ইজিবাইক ভাড়া নিয়ে বনপাড়া হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পারকোল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মহিষের গাড়ি ইজিবাইককে ধাক্কা দিলে ইযাজুল রাস্তায় পড়ে মাথায় গুরুত আঘাত পায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান,দুর্ঘটনার খবর পেয়েছি।এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর