শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অবৈধ উপায়ে গ্রন্থাগারিক নিয়োগ, নান্দাইলে নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসায় বেতন স্থগিত!

ফরিদ মিয়া, নান্দাইলঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসায় ২০২০ সনে গভনিং বডি পদ শূন্য না থাকার পরেও বর্তমানে অত্র মাদ্রাসায় কর্মরত ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুর রহিমের পুত্র মো. মাহমুদুল হাসানকে সম্পূর্ন অবৈধ উপায়ে লাইব্রেরিয়ান পদে মোটা অংকের অর্থের বিনিময়ে তৎকালীন সময়ে নিয়োগ প্রদান করে।

নিয়োগের পর কাগজপত্র গোপন রেখে তার এমপিও ভুক্ত করা হয় এবং তিনি বেতন প্রাপ্ত হন। অথচ এই মাদ্রাসায় ইতিপূর্ব থেকে মো. গোলাম মোস্তুফা নামে একজন লাইব্রেরিয়ান নিয়োগ প্রাপ্ত হয়ে যথারীতি সরকারী বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন এবং কর্মরত আছেন।

সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিষয়টি জানতে পেরে জুলাই/২০২২ থেকে ২য় বার কথিত নিয়োগ প্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহমুদুল হাসানের বেতন ভাতা এমপিও বাতিল করে দিয়েছে। উক্ত বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি মাহমুদুল হাসানের এমপিও বাতিল/স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসার সাবেক সভাপতি সৈয়দ আশরাফুজ্জামান খোকন জানান, তিনি বিধি মোতাবেক নিয়োগ প্রদান করেছিলেন।

এখন বেতন ভাতা ডিজি অফিস কেন বাতিল/স্থগিত করেছেন এটা কমিটির বিষয় না। একই মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে ২জন থাকতে পারে না। এক্ষেত্রে প্রথম নিয়োগ প্রাপ্ত গোলাম মোস্তুফা বৈধ হিসাবে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর